রেজিনগরে ‘বিরোধীশূন্য’ করার ছক? জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মহম্মদ সেলিম!

রেজিনগরে ‘বিরোধীশূন্য’ করার ছক? জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মহম্মদ সেলিম!

রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। শাসকদল ও প্রশাসন যৌথভাবে আসনটিকে ‘বিরোধীশূন্য’ করার চক্রান্ত করছে বলে মারাত্মক অভিযোগ তুললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, ৫ তারিখে কাউন্টিং এজেন্টের তথ্য জমা দেওয়ার কথা থাকলেও ১ তারিখের চিঠি অত্যন্ত নাটকীয়ভাবে শেষ মুহূর্তে হাতে এসে পৌঁছেছে। রেজিনগরের ভৌগোলিক অবস্থান—যেখানে নদী পারাপারের জন্য ব্রিজ না থাকায় এক পার থেকে অন্য পারে যেতেই একদিন লেগে যায়—সেখানে রাতারাতি এই নির্দেশ কার্যকর করা আসাম্ভব বলে তোপ দাগেন তিনি।

নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সেলিম সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনকে। নাম না করে কটাক্ষ করে তিনি জানান, অতীতে যা দেখা যেত, আজ মুখ্যমন্ত্রী হয়েও একই পথে হেঁটে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা চলছে। বিরোধী দলের এজেন্টদের মাঠ থেকে সরাতেই এই পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি অবিলম্বে পর্যাপ্ত সময় ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *