পুজোর মুখে ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে সাত দিনের মেগা ব্লক, বাতিল একাধিক ট্রেন!

পুজোর মুখে ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে সাত দিনের মেগা ব্লক, বাতিল একাধিক ট্রেন!

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রাক্কালে রেল যাত্রীদের জন্য বড়সড় উদ্বেগের খবর। রেলের উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আজ, সোমবার থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে সপ্তাহের এই ব্যস্ত দিনেও একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। রেল সূত্রে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ও সিগন্যালিং বিভাগের যৌথ কাজের জন্যই এই সাময়িক কড়াকড়ি।

এই সিদ্ধান্তের ফলে আসানসোল-আদ্রা, আদ্রা-ভাগা এবং আদ্রা-বরাভূম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেমু প্যাসেঞ্জার ট্রেন নির্দিষ্ট দিনগুলিতে সম্পূর্ণ বাতিল থাকবে। পাশাপাশি, খড়্গপুর-হাটিয়া এক্সপ্রেস এবং আসানসোল-পুরুলিয়া মেমু সহ একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুজোর মরশুমে কেনাকাটা ও যাতায়াতের ব্যস্ততার মাঝে ট্রেন বাতিলের এই ঘোষণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা। যদিও রেলের দাবি, ভবিষ্যতে উন্নত ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণের কাজ জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *