পুজোর আগেই বাজিমাত! কর্মীদের বেতন বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রকল্পের বড় ঘোষণা

পুজোর আগেই বাজিমাত! কর্মীদের বেতন বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রকল্পের বড় ঘোষণা

পুজোর আবহেই রাজ্যে একগুচ্ছ সুখবর! ভাতা বৃদ্ধি থেকে শুরু করে হাজার হাজার সরকারি চাকরির বড় ঘোষণা করা হলো মন্ত্রিসভার বৈঠক শেষে। সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একাধারে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের খাদ্য ভাতা বৃদ্ধি, নতুন প্রকল্প সূচনা এবং ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এক নজরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

  • কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি: এতদিন পর্যন্ত কর্মবন্ধুরা মাসে ৫,০০০ টাকা করে বেতন পেতেন। এবার মন্ত্রিসভার সিদ্ধান্তে একধাক্কায় তা বাড়িয়ে ৮,০০০ টাকা করা হলো। চলতি পুজোর মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে।
  • ছাত্রছাত্রীদের খাদ্য ভাতা ১৫০০ টাকা বৃদ্ধি: সরকারি হস্টেলে থেকে পড়াশোনা করা তফশিলি জাতি (SC) ও উপজাতির (ST) ছাত্রছাত্রীদের মাসিক খাদ্য ভাতা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৮০০ টাকা। অর্থাৎ সরাসরি ১৫০০ টাকা ভাতা বৃদ্ধি পেল।
  • ‘ভগিনী নিবেদিতা প্রকল্প’ শুরু: অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে চালু করা হচ্ছে এই বিশেষ প্রকল্প। এর আওতায় প্রথম বছরে ১৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ১৭,০০০ টাকা এবং তৃতীয় বছরে ১৬,০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই চালু হবে এই প্রকল্প।
  • ১৪,৪৫৪ পদে নতুন নিয়োগ: রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) মাধ্যমে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিয়োগ প্রসঙ্গে জানানো হয়, রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং বর্তমানে পিসিডি বকেয়া নিয়োগগুলো দ্রুত শেষ করছে।

শারদোৎসবের ঠিক মুখে রাজ্যের বেকার যুবক-যুবতী, শিক্ষার্থী ও সরকারি কর্মীদের জন্য এই সিদ্ধান্ত উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *