ফের বিতর্কে BJP বিধায়ক অসীম সরকার

ফের বিতর্কে BJP বিধায়ক অসীম সরকার

ফের বিতর্কে হরিণঘাটার BJP বিধায়ক অসীম সরকার। ভাইরাল এক ভিডিওতে (সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) তাঁকে নিজের দলের মণ্ডল সভাপতিদের উদ্দেশে ৩ দিনের সময়সীমা বেঁধে দিতে শোনা যাচ্ছে। এই সময়ের মধ্যে যোগ্য কোনও মহিলা অভিযোগ জানালে এবং তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা (টাকা) না পেলে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাদের বাড়ি ঘেরাও করার কথা বলেন অসীম সরকার। তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *