গর্জে উঠলেন রাহুল গান্ধি
October 6, 20266:48 am

দিল্লির সাকেত থানা চত্বরে দুই মহিলা সাংবাদিককে আটক, বেধড়ক মারধর ও চরম হেনস্থার অভিযোগ নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সরাসরি নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। অবিলম্বে ঘটনার সম্পূর্ণ CCTV ফুটেজ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘বর্তমানে দিল্লিতে যা ঘটছে তা একটি নির্দিষ্ট ছকের অংশ। যে মহিলাই সাহস দেখিয়ে প্রশ্ন তুলবেন, তাঁকেই চুপ করিয়ে দাও।’