করেছো, তো মরেছো: সুপ্রিম কোর্ট
October 6, 20266:51 am

দিল্লিতে একের পর এক গণধর্ষণের ঘটনায় এ বার পুলিশকে আরও কঠোর মনোভাব দেখাতে বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের পর্যবেক্ষণ, যৌন অপরাধের প্রবণতা রয়েছে, এমন সমাজবিরোধীদের মনের মধ্যে ভয় ধরাতে হবে। এমন অপরাধ করলে প্রাণ যেতে পারে, অপরাধীদের মনে এই ভয়টা তৈরি করতে হবে বলে মত শীর্ষ আদালতের। বেঞ্চের কথায়, ‘এমন কিছু করেছো, তো মরেছো, এই ভয়টা থাকতে হবে অপরাধীদের মনে।’