৭ অক্টোবর বিজেপির মেগা মিশন! মশাল হাতে রাজপথে কর্মীরা, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে মোদী

৭ অক্টোবর বিজেপির মেগা মিশন! মশাল হাতে রাজপথে কর্মীরা, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে মোদী

কলকাতা: সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর টানা ২৫ বছরের সফল প্রশাসনিক সফরকে স্মরণীয় করে রাখতে আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ পালন করতে চলেছে বিজেপি। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’-এর চূড়ান্ত পর্ব হিসেবে এই মেগা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার এক প্রেস কনফারেন্সে এই পরিকল্পনার বিস্তারিত রূপরেখা প্রকাশ করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

২৩টি জেলায় সরাসরি সম্প্রচার ও মশাল মিছিল ৭ অক্টোবর রাজ্যের প্রতিটি প্রান্তে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শমীক ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গের ২৩টি জেলা সদর দফতরে বৃহৎ জায়ান্ট স্ক্রিন বসানো হবে। সেখানে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সর্বভারতীয় সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। ভাষণ সমাপ্তির পরই মশাল হাতে রাজপথে বের হবে ‘সেবা জ্যোতি যাত্রা’।

সংসদীয় গণতন্ত্রে অনন্য নজির ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে একটানা ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং গত ১২ বছর ধরে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। সরকারপ্রধান হিসেবে কোনো শীর্ষ নেতার টানা ২৫ বছরের এই নিরবচ্ছিন্ন কার্যকালকে গণতান্ত্রিক ইতিহাসে অত্যন্ত বিরল ও ঐতিহাসিক নজির বলে উল্লেখ করেছে বিজেপি নেতৃত্ব।

ইন্ডিয়ান মিউজিয়ামে বিশেষ প্রদর্শনী এই রূপালী জয়ন্তী উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে বিজেপি। যেখানে গুজরাতের রূপান্তর—যেমন সেচ ব্যবস্থা, গ্রামোন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতি থেকে শুরু করে বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে দেশের সার্বিক বিকাশ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলো তুলে ধরা হবে।

সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, “আজকের রাজনীতির মূল মন্ত্রই হলো উন্নয়ন। আধুনিক জীবনযাত্রা, বিশ্বমানের শিক্ষা, কর্মসংস্থান ও দ্রুত অর্থনৈতিক বৃদ্ধিই বর্তমান তরুণ প্রজন্মের প্রত্যাশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতেই নিরলস কাজ করে যাচ্ছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *