ক্যামেরার সামনে সাজানো নাটক! রাহুলকে নজিরবিহীন বিদ্রুপ সিবিএফসি প্রধানের

ক্যামেরার সামনে সাজানো নাটক! রাহুলকে নজিরবিহীন বিদ্রুপ সিবিএফসি প্রধানের

নয়াদিল্লিতে বিরোধী সাংসদদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে তীব্র কটাক্ষ করলেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) চেয়ারপার্সন শশীশেখর ভেমপতি। ব্যারিকেডে ওঠা থেকে শুরু করে আকাশবাণী ভবনে প্রবেশ—রাহুলের সাম্প্রতিক এই সক্রিয়তাকে কেবলই ক্যামেরার সামনে প্রচারের উদ্দেশ্যে ‘সাজানো প্রতিবাদ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া এক্স-এ প্রসার ভারতীর সাবেক এই সিইও লিখেছেন যে, দৃশ্যনির্ভর রাজনীতির দিন বহু আগেই শেষ হয়েছে। কৃত্রিমভাবে সংকট তৈরি করে মিডিয়ার নজর বা ট্রেন্ড পাওয়া গেলেও তা দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনের ফল পরিবর্তন করা একেবারেই আসাম্ভব।

সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন অভিমুখে ইন্ডি জোটের মিছিলে পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা এবং রাহুলের ঘুরপথে প্রচার চালানোকে বংশানুক্রমিক রাজনীতির উত্তরাধিকারীর হতাশা ও মরিয়া মনোভাবের বহিঃপ্রকাশ বলেই ইঙ্গিত করেছেন তিনি। একের পর এক রাজ্যে নির্বাচনে প্রাসঙ্গিকতা হারানোর ভয় থেকেই এমন প্রতিবাদের জন্ম বলে দাবি করেন শশীশেখর। তাঁর মতে, কৃত্রিম বা সাজানো প্রতিবাদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং ক্যামেরার চোখ অন্য কোনো রোমাঞ্চকর বিষয়ের দিকে ঘুরে গেলেই এই ধরনের নাটকের গুরুত্বও পুরোপুরি হারিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *