ধোঁয়াধার মধ্যাহ্নভোজ! জনপথের রেস্তোরাঁয় রাহুল-মহুয়াদের কী ছক? জানলে চমকে উঠবেন

ধোঁয়াধার মধ্যাহ্নভোজ! জনপথের রেস্তোরাঁয় রাহুল-মহুয়াদের কী ছক? জানলে চমকে উঠবেন

মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ও ভোটিং প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে রাজধানী দিল্লিতে তৈরি হওয়া নজিরবিহীন রাজনৈতিক আবহ বজায় রাখতে এবার মরিয়া কংগ্রেস। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদন অভিমুখে বিরোধী জোট ‘ইন্ডি’-র জমজমাট পদযাত্রার পর এবার নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বাড়াতে অভিনব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর দেড়টায় জনপথের একটি রেস্তোরাঁয় ‘ইন্ডি’ জোটের সাংসদদের বিশেষ মধ্যাহ্নভোজের বৈঠকে আমন্ত্রণ জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। যেখানে রাহুল গান্ধীর উপস্থিতিতে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র ও সামিরুল ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা যোগ দেন।

সূত্রের খবর, মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি যৌথ আবেদনপত্রে উপস্থিত বিরোধী সাংসদদের স্বাক্ষর করাতেই এই বৈঠকের আয়োজন করা হয়। উল্লেখ্য, বিরোধী শিবিরের ২৪০ জন সাংসদ একসঙ্গে দেখা করতে চাইলেও প্রোটোকলের দোহাই দিয়ে তা খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট দাবি, নির্দিষ্ট রাজনৈতিক দলের সীমিত প্রতিনিধি দলের সঙ্গেই কেবল তারা কথা বলবে। কমিশনের এই অনড় অবস্থানের পাল্টা জবাব দিতে এবং আগামী আন্দোলন কৌশল চূড়ান্ত করতে জনপথের ওই হাই-প্রোফাইল মধ্যাহ্নভোজ থেকেই ইন্ডি জোট বড় রাজনৈতিক রণনীতি তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *