অসুস্থ গোখরো উদ্ধার

অসুস্থ গোখরো উদ্ধার

পুরুলিয়ার বাইপাস সংলগ্ন মাঠে স্থানীয় বাসিন্দারা একটি বিষধর গোখরো সাপকে অসুস্থ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা ও সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে বন দফতরের পক্ষ থেকে সাপটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই উপযুক্ত ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশে গোখরোটিকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *