বিকল্প জ্বালানির গাড়ি কেনার দিকে ঝুঁকছে মানুষ
October 8, 20266:48 am

অগাস্টের মতই সেপ্টেম্বরেও পেট্রোলচালিত গাড়িকে জোর প্রতিযোগিতায় ফেলল বৈদ্যুতিক ও CNG গাড়ি। বিক্রেতাদের সংগঠন সূত্রে খবর, এ মাসে মোট যাত্রীবাহী গাড়ির ৪১% এই ধরনের বিকল্প জ্বালানির গাড়ি, আর ৪১.২৭% পেট্রোলচালিত। যদিও অগাস্টে এই দুইয়ের অংশীদারি ছিল যথাক্রমে ৪২ ও ৪১ শতাংশের মতো। গত দু’মাসের তথ্য স্পষ্ট করছে যে মানুষ ক্রমশই বিকল্প জ্বালানির গাড়ি কেনার দিকে ঝুঁকছে।