পকেটে আইফোন থেকে স্যামসাং, খুলতেই পারল না চোরেরা! শিয়ালদহে RPF-এর জালে ৪

পকেটে আইফোন থেকে স্যামসাং, খুলতেই পারল না চোরেরা! শিয়ালদহে RPF-এর জালে ৪

দুর্গাপুজোর আগে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে বড়সড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ। যাত্রীদের মূল্যবান মোবাইল ও সামগ্রী চুরির অভিযোগে চার সদস্যের একটি সুসংগঠিত চক্রকে হাতেনাতে গ্রেফতার করেছে পূর্ব রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। গত মঙ্গলবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের কনকোর্স এলাকায় ছদ্মবেশে অভিযান চালান আরপিএফ আধিকারিকরা। দীর্ঘদিন ধরে চলা চুরির অভিযোগের ভিত্তিতে চালানো এই নজরদারিতে বড় ধরনের সাফল্য আসে।

তল্লাশিতে ধৃতদের কাছ থেকে স্যামসাং, ভিভো ও অ্যাপেল আইফোনসহ বেশ কয়েকটি দামি মোবাইল এবং ওয়ালেট উদ্ধার করা হয়েছে, যার মোট বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪৬ হাজার টাকা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলি আনলক করতে বলা হলে ধৃতরা তা করতে ব্যর্থ হয় এবং জেরায় অপরাধ স্বীকার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া সামগ্রীসহ চার অভিযুক্তকে শিয়ালদহ জিআরপিএসের হাতে তুলে দেওয়া হয়েছে। রেল চত্বরে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *