রেললাইনে ধস ও ট্রেন বাতিলের আতঙ্কের মাঝেই যাত্রীদের জন্য বড় খবর!

রেললাইনে ধস ও ট্রেন বাতিলের আতঙ্কের মাঝেই যাত্রীদের জন্য বড় খবর!

গঙ্গার ভাঙনের কারণে মালদহ ডিভিশনের সরকি গলি ও মহারাজপুর স্টেশনের মাঝে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চলছে। তবে আপ লাইনে ট্রেনের গতি কমানো হলেও দূরপাল্লার যাত্রীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু ট্রেনের গতিপথ সংক্ষেপণ এবং একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণ বাতিল করা হলেও, দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেনগুলি সম্পূর্ণ বন্ধ না রেখে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

নূতন সূচি অনুযায়ী দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, আনন্দ বিহার-সাইরাম রাজধানী ও ফারাক্কা এক্সপ্রেস জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে যাতায়াত করবে। এছাড়া নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস কাটিহার হয়ে এবং ভাগলপুর-রাঁচি বনাঞ্চল ও জামালপুর-হাওড়া এক্সপ্রেস ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুটে ঘুরে চলবে। অন্যদিকে গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছাবে। যাত্রীদের ভোগান্তি কমাতে আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার বারহারওয়া পর্যন্ত এবং বর্ধমান-সাহিবগঞ্জ মেমু তিনপাহাড় পর্যন্ত চালিয়ে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *