পনেরো বছর নিখোঁজ বেহালার দুই যুবক! অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

পনেরো বছর নিখোঁজ বেহালার দুই যুবক! অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

২০১১ সালের ১৮ এপ্রিল বামফ্রন্ট আমলে বেহালার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সুদীপ্ত রায়চৌধুরী এবং রাহুল মণ্ডল। বাইক সংক্রান্ত বিষয়ে কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তাঁরা। দীর্ঘ ১৫ বছর ধরে পুলিশি তদন্ত চললেও কোনো সুরাহা হয়নি, উল্টে ২০২০ সালে বন্ধ করে দেওয়া হয় মামলাটি। পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয় যে, পরবর্তী তৃণমূল সরকারের আমলেও তদন্ত এক চুলও এগোয়নি।

এই দীর্ঘ টালবাহানার পর অবশেষে চাঞ্চল্যকর মোড় এল মামলায়। নিখোঁজ দুই যুবকের সন্ধান পেতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের কড়া নির্দেশ অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাদের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে। দীর্ঘ দেড় দশক ধরে অন্ধকারে থাকা এই নিখোঁজ রহস্যের জট এবার সিবিআইয়ের হাত ধরে খুলবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *