‘জ্ঞানেশ গদি ছাড়ুন’! এসআইআর বাতিলের দাবিতে বেঙ্গালুরুতে ধুন্ধুমার বিক্ষোভ, শামিল ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

‘জ্ঞানেশ গদি ছাড়ুন’! এসআইআর বাতিলের দাবিতে বেঙ্গালুরুতে ধুন্ধুমার বিক্ষোভ, শামিল ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে এবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ‘পিপলস ট্রাইব্যুনাল’ নামের এই কর্মসূচিতে সুদূর জার্মানি থেকে এসে যোগ দেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ। সিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাঁদের জন্যই এই বিশেষ মঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে বিক্ষোভস্থল, যেখানে স্লোগান ওঠে ‘ভোট চোর’।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা প্রকাশ রাজ অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন সমগ্র দেশকে অপমান করেছে। সরকারই এখন ঠিক করছে কারা ভোট দেবে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। অন্যদিকে, এই আন্দোলনকে ‘গণতন্ত্র রক্ষার লড়াই’ বলে অভিহিত করে ধ্রুব রাঠি জানান, নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব রয়েছে এবং তাদের জবাবদিহি করতেই হবে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বইতেও অনুরূপ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল এই সংগঠন, যার জেরে বর্তমানে জ্ঞানেশ কুমারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *