ক্যানসার চিকিৎসায় বিরাট স্বস্তি, কেন্দ্রের এক সিদ্ধান্তে ৭০% পর্যন্ত সস্তা হচ্ছে জীবনদায়ী ওষুধ!

ক্যানসার চিকিৎসায় বিরাট স্বস্তি, কেন্দ্রের এক সিদ্ধান্তে ৭০% পর্যন্ত সস্তা হচ্ছে জীবনদায়ী ওষুধ!

ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের জন্য এল বড় ধরনের স্বস্তির খবর। চিকিৎসার বিপুল খরচ সামলাতে যখন সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠছিল, ঠিক সেই মুহূর্তে ক্যানসারের জীবনদায়ী ওষুধপত্রের দাম কমাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সমস্ত ধরনের ‘নন-শিডিউলড’ অ্যান্টি-ক্যানসার ওষুধের উপর সর্বোচ্চ ট্রেড মার্জিন এমআরপি-র (MRP) ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ধাক্কায় ৭০% পর্যন্ত সস্তা ওষুধ সরকারি হিসাব অনুযায়ী, ট্রেড মার্জিনে এই লাগাম টানার ফলে বাজারে অনেক ক্যানসার ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশজুড়ে ক্যানসার রোগীদের চিকিৎসা ব্যয়ে বছরে অন্তত ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

ব্র্যান্ডেড থেকে জেনেরিক—সব ওষুধেই বলবৎ কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, দেশে তৈরি ওষুধের পাশাপাশি বিদেশ থেকে আমদানিকৃত, পেটেন্টযুক্ত বা পেটেন্টবিহীন এবং ব্র্যান্ডেড ও জেনেরিক—সব ধরনের ক্যানসার ওষুধই এই নতুন নিয়মের আওতায় আসবে।

দীর্ঘদিন ধরেই ক্যানসারের মতো মারণরোগের ওষুধের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত বাণিজ্যিক মুনাফা বা ট্রেড মার্জিনের কারণে সাধারণ মানুষের পক্ষে ওষুধ কেনা কঠিন হয়ে পড়ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে ওষুধ নিয়ে অযৌক্তিক ব্যবসায়িক মুনাফা অর্জন বন্ধ হবে এবং সাধারণ মানুষ অনেকটাই কম খরচে চিকিৎসা পরিষেবা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *