‘যত আটকাবেন, তত রাস্তায় নামবে জনতা!’ ১০ অক্টোবরের মেগা মার্চের আগে সুর চড়াল CJP
/indian-express-bangla/media/media_files/2026/10/03/cjp-protest-2026-10-03-10-23-04.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছে CJP। তবে এই কর্মসূচির আগে দেশজুড়ে সংগঠনের স্বেচ্ছাসেবকদের গণহারে আটক করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে সংগঠনটি। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, আন্দোলনকারীদের জেলে পুরে ভিন্নমত দমন করা সম্ভব নয়। সরকারের এই ধরপাকড়ের তীব্র সমালোচনা করে তিনি বলেন, যত বেশি মানুষকে আটক করা হবে, প্রতিবাদে তত বেশি মানুষ রাস্তায় নেমে আসবেন।
এর আগে গত ৩ অক্টোবর মুম্বইয়ে সিইসি-র বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল CJP। এদিকে গত ৭ অক্টোবর দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাওয়া হলেও দিল্লি পুলিশ এখনও তা দেয়নি। পুলিশের দাবি, এ জন্য দশ দিন আগে আবেদন করতে হয়। তা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিল্লি সহ বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছে সংগঠনটি।