আইআইটি বম্বের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস লিক করে দুই শিশু-সহ দগ্ধ ৫

আইআইটি বম্বের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস লিক করে দুই শিশু-সহ দগ্ধ ৫

বৃহস্পতিবার রাতে গ্যাস লিক করে ভয়াবহ আগুন লাগল আইআইটি বম্বে (IIT Bombay) ক্যাম্পাসের ৬ নম্বর হস্টেলে। এই আকস্মিক অগ্নিকাণ্ডের জেরে অন্তত ৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ১২ ও ৯ বছর বয়সী দুই নাবালকও রয়েছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এবং দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ২৪ মিনিট নাগাদ পোয়াই ক্যাম্পাসের ওই হস্টেলে হঠাৎই আগুন জ্বলে ওঠে। দমকলের প্রাথমিক অনুমান, হস্টেলের যে অংশটি আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হত, সেখানেই একটি গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে এই বিপত্তি ঘটেছে।

আগুন লাগার পরপরই আহত পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে চারজনকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজন এখনও রাজাওয়াড়ি হাসপাতালেই চিকিৎসাধীন। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে পাঁচজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কী কারণে সিলিন্ডার থেকে এমন গ্যাস লিকের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *