‘মাছি মারতে হাতুড়ি নয়’! দিল্লির কঠোর নিরাপত্তা ও যোগাযোগ বন্ধ নিয়ে সুপ্রিম কোর্টের তোপ

‘মাছি মারতে হাতুড়ি নয়’! দিল্লির কঠোর নিরাপত্তা ও যোগাযোগ বন্ধ নিয়ে সুপ্রিম কোর্টের তোপ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির কঠোর নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার কড়াকড়ি নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রতিবাদ নিয়ন্ত্রণের নামে আমজনতার যাতায়াতে লাগাম টানায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, “একটা মাছি মারার জন্য হাতুড়ি ব্যবহার করা যায় না।” মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং একাধিক রাস্তা ব্যারিকেড করে দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির প্রতিকারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী শিবির। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, সাধারণ মানুষের গণপরিবহন ব্যবহারের অধিকার সুনিশ্চিত করতে হবে এবং অবরুদ্ধ রাস্তার বিকল্প ব্যবস্থা রাখতে হবে।

প্রতিবাদ কর্মসূচির জেরে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হওয়া এবং মেট্রো পরিষেবা বন্ধ রাখার তীব্র সমালোচনা করেছে আদালত। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মেট্রো স্টেশন খোলা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। আদালতের পর্যবেক্ষণ, হাজার হাজার সাধারণ মানুষ কাজের সূত্রে যাতায়াত করেন, তাঁদের যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না। সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থাকতেই পারে, তবে তা যেন জনজীবনকে স্তব্ধ না করে, সে বিষয়ে সতর্ক করেছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *