এক যুগ পার হলেও সুরাহা অধরা? চিটফান্ড মামলায় তালুকদার কমিটির ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট!

এক যুগ পার হলেও সুরাহা অধরা? চিটফান্ড মামলায় তালুকদার কমিটির ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট!

চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত জাস্টিস এসপি তালুকদার কমিটির দীর্ঘ ১২ বছরের কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, ১২ বছরে বিপুল সরকারি অর্থ খরচ হলেও কাজের কাজ কী হয়েছে? ১০৩টি সংস্থার মোট কো ম্পা নির সংখ্যা ও সম্পত্তির সঠিক হিসেব না থাকা এবং ডুয়ার্সে ভিবজিওরের কোটি টাকার সম্পত্তি হাতবদল হওয়ার ঘটনায় কমিটির গাফিলতি নিয়ে কড়া ভর্ৎসনা করে আদালত। স্পষ্ট জানানো হয়, সাধারণ ও ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থরক্ষাই আদালতের মূল অগ্রাধিকার।

কমিটির কাজের অগ্রগতি ও বিপুল খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ উল্লেখ করে, কর্মী ঘাটতির দোহাই গ্রহণযোগ্য নয়। গত ১২ বছরে কমিটির পেছনে যেখানে আনুমানিক ১২০ কোটি টাকার বেশি রাজকোষের অর্থ ব্যয় হয়েছে, সেখানে আমানতকারীরা ফেরত পেয়েছেন মাত্র ৯৬ কোটি টাকা। জনগণের রাজস্ব এভাবে নষ্ট করা মেনে নেওয়া যায় না জানিয়ে আদালত কমিটিকে তার অর্পিত ক্ষমতা প্রয়োগ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আগামী ১৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন জাস্টিস তালুকদার কমিটিকে তাদের ভবিষ্যৎ পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *