গোটা হিন্দু সমাজকে অপমান! বিকাশ রঞ্জনের বিরুদ্ধে চরম পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গোটা হিন্দু সমাজকে অপমান! বিকাশ রঞ্জনের বিরুদ্ধে চরম পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার ভোরে বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এক মদ্যপ ব্যক্তি হামলা চালিয়ে মদের বোতল ছুঁড়ে মারে। এই ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিকাশবাবু দাবি করেন যে, হিন্দুত্ববাদী গুণ্ডারা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। যদিও পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে সিপিএম নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরজি কর হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, একজন অপরাধীর তাণ্ডবকে রাজনৈতিক ও ধর্মীয় রঙ দিয়ে পুরো হিন্দু সমাজকে অপমান করা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথমবার আরজি করে এসে উপনির্বাচনের সাফল্য উদযাপনের পাশাপাশি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো প্রচেষ্টাকে কড়া হাতে দমন করার বার্তা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *