উপনির্বাচনে পদ্মঝড়! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিশাল জয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

উপনির্বাচনে পদ্মঝড়! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিশাল জয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরির উপনির্বাচনের ফলাফলে বিপুল সাফল্য পেয়ে দারুণ উচ্ছ্বসিত গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের বহুল চর্চিত নন্দীগ্রাম আসনটি ধরে রাখার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় হাসিল করেছে বিজেপি।নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ বড় ব্যবধানে জয়ী হয়েছেন এবং রেজিনগরেও জয়ের পতাকা উড়িয়েছেন পদ্ম প্রার্থী শাখারভ সরকার। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্র এবং পুদুচেরির থাট্টানচাভাদিতে এনডিএ জোটের শরিক দল সর্বভারতীয় এনআর কংগ্রেস (এআইএনআরসি) প্রার্থী আশোক আনন্দ বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই জয়ের পর পদ্ম শিবিরে এখন উৎসবের মেজাজ।

বিজেপির এই ধারাবাহিক সাফল্যে দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মোদী বলেন, ‘জনগণের নিরন্তর আশীর্বাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ।’ তিনি আরও যোগ করেন যে এই বিপুল জনরায় সাধারণ মানুষের কল্যাণ সাধন এবং একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রচেষ্টাকে আরও বাড়তি শক্তি ও গতি জোগাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *