কাদের হাতছাড়া হচ্ছে সরকারি স্বাস্থ্য সুরক্ষা সুবিধা?

কাদের হাতছাড়া হচ্ছে সরকারি স্বাস্থ্য সুরক্ষা সুবিধা?

নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (ডব্লিউবিএইচএস) আওতাভুক্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অল ইন্ডিয়া সার্ভিস (এআইএস) আধিকারিকদের অবিলম্বে ‘স্বাস্থ্য সাথী’ ও ‘আয়ুষ্মান ভারত’ কার্ড ফেরত দিতে হবে। অর্থ দপ্তরের মেডিক্যাল সেল স্পষ্ট জানিয়েছে যে, একই সাথে একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না। নজরে এসেছে যে, ডব্লিউবিএইচএস-এর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও অনেকে অন্য দুটি প্রকল্পের কার্ড ব্যবহার করছিলেন, যা সম্পূর্ণভাবে নিয়মবিরুদ্ধ।

এই নিয়ম সঠিকভাবে পালনের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেধে দিয়েছে রাজ্য সরকার। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত অতিরিক্ত কার্ড জমা দিয়ে তার প্রমাণপত্রসহ নির্ধারিত ঘোষণাপত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কিংবা পেনশন কেন্দ্রে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ডব্লিউবিএইচএস-এর চিকিৎসা সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *