বিক্ষোভের আগেই রণক্ষেত্র দিল্লি! যন্তর মন্তরে জমায়েতের আগেই ব্যাপক ধরপাকড়, প্রস্তুত স্টেডিয়াম

বিক্ষোভের আগেই রণক্ষেত্র দিল্লি! যন্তর মন্তরে জমায়েতের আগেই ব্যাপক ধরপাকড়, প্রস্তুত স্টেডিয়াম

‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে দিল্লি পুলিশ। শনিবার সকাল থেকেই বিক্ষোভস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পুরো দিল্লিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। দুপুর পর্যন্ত ট্রেন পরিষেবা ও মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আয়োজিত এই প্রতিবাদে অংশ নেওয়ার আগেই বিভিন্ন স্থান থেকে শতাধিক বিক্ষোভকারী ও বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে প্রতিরোধমূলকভাবে আটক করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে এবং আটক ব্যক্তিদের রাখার জন্য দিল্লির একাধিক বড় স্টেডিয়ামকে অস্থায়ী আটক কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম, ছত্রশাল স্টেডিয়াম এবং মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামের পাশাপাশি বুরারির নিরঙ্কারী সমাগম ময়দানও এই কাজে ব্যবহার করা হতে পারে। দিল্লির আন্তঃজেলা সীমানা এবং সংযোগকারী পয়েন্টগুলিতে বসানো হয়েছে একাধিক পুলিশি ব্যারিকেড। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের পরেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার বার্তা দিয়ে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারী সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *