রাজনীতি ভুলে ভূরিভোজ! দিল্লির রেস্তরাঁয় রাহুল গান্ধীর পাতে কী ছিল?

রাজনীতি ভুলে ভূরিভোজ! দিল্লির রেস্তরাঁয় রাহুল গান্ধীর পাতে কী ছিল?

রাজনীতি মানেই আন্দোলন ও বিক্ষোভের ব্যস্ততা। তবে এই কঠিন সূচির মাঝেই দিল্লির দুটি নামী রেস্তরাঁয় জমিয়ে ভোজন সারলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি জনপথের বহু পুরোনো প্রিয় ঠিকানা ‘সাগর রত্ন’ এবং কনট প্লেসের সদ্য-উদ্বোধিত ‘মোয়েটস’-এ কংগ্রেস নেতা ও ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাহুলের এই সফর ও নৈশভোজের ঝলক ছড়িয়ে পড়তেই চরম কৌতুহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। প্রিয় নেতার আগমনে রেস্তরাঁ দুটিকে ঘিরে সাধারণ মানুষেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রেস্তরাঁ কর্মীদের সূত্রে জানা গেছে, খাবার গ্রহণের ক্ষেত্রে বরাবরই অত্যন্ত পরিমিত রাহুল। ‘সাগর রত্ন’-তে পনির বাটার মশলার সঙ্গে তিনি খেয়েছিলেন মাত্র অর্ধেক রুটি। সঙ্গে থাকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা স্রেফ আইসক্রিম খেয়েই ক্ষান্ত হন। অন্যদিকে ‘মোয়েটস’-এ শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য বিশেষ নিরামিষ পদের ব্যবস্থা ছিল। সেই মেনুতে রাখা হয়েছিল বাদাম শরবত, ডাল মাখানি, দহি ভাল্লা ও বিশেষ আইসক্রিম। রাজনীতির উত্তপ্ত বাতাবরণের মাঝে বিরোধী নেতার এই জনসংযোগ ও রসনা-তৃপ্তির মুহূর্ত এখন দিল্লির আলোচনায় শীর্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *