ভোটচুরি না হার মেনে নেওয়া? বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি ১২৪ প্রাক্তন আমলার!

ভোটচুরি না হার মেনে নেওয়া? বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি ১২৪ প্রাক্তন আমলার!

নির্বাচন প্রক্রিয়া এবং ভোটব্যবস্থার ওপর ওঠা ‘ভোটচুরি’র অভিযোগ উড়িয়ে বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হলেন দেশের ১২৪ জন প্রাক্তন আমলা। প্রাক্তন আইএএস, আইএফএস ও আইআরএস আধিকারিকরা দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে স্পষ্ট জানান, নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রশ্ন তোলা হচ্ছে। অতীতের ব্যালট চুরির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তাঁরা বলেন, একসময় সহিংসতা ও বুথ দখল সাধারণ বিষয় ছিল। তাই প্রক্রিয়াটি স্বচ্ছ নাকি শুধু রাজনৈতিক ফলাফলের সাথেই বিরোধীদের অসন্তোষ জড়িয়ে, সেই প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন আমলারা।

খোলা চিঠিতে সাবেক প্রশাসনিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, একই প্রশাসনিক ব্যবস্থায় জয়ী হলে তা সঠিক আর পরাজিত হলেই তাকে ‘চুরি’ আখ্যা দেওয়া যৌক্তিক নয়। বিহারের সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশংসা করে তাঁরা স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশনের ভেতরের যেকোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, ফলে সেখানে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। চিঠিটিতে স্বাক্ষর করেছেন প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিব্বাল, প্রাক্তন আইএএস আর ডি কাপুর, সমীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং নবনীত সেহগালের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁরা স্পষ্ট নিরপেক্ষতার বার্তা দিয়ে নির্বাচন কমিশনের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *