হুমকি নাকি বড় আন্দোলনের বার্তা? আটক নেতাদের না ছাড়লে এবার চরম পদক্ষেপের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

হুমকি নাকি বড় আন্দোলনের বার্তা? আটক নেতাদের না ছাড়লে এবার চরম পদক্ষেপের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

দিল্লিতে ককরোচ জনতা পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শনিবার সিজেপি-র শীর্ষ নেতাসহ ধ্রুব রাঠী ও বহু সমর্থককে আটক করে দিল্লি পুলিশ। সরকারের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে ওয়াংচুক বলেন, দেশে বর্তমানে এক অঘোষিত জরুরি অবস্থা চলছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো সুযোগ রাখা হচ্ছে না।

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে ওয়াংচুক হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আটক নেতাদের মুক্তি না দেওয়া হলে তিনি ফের আন্দোলনে নামবেন। লেহ কিংবা দিল্লিতে ধর্না, অনশন বা মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ চালানো হতে পারে বলে জানান তিনি। তবে কোনো সংঘর্ষ না বাড়িয়ে আলোচনার মাধ্যমেই সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে বলে আশাপ্রকাশ করেছেন এই পরিবেশকর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *