দিল্লি কাঁপানো ‘ককরোচ’ বিক্ষোভে গণগ্রেফতার! রাষ্ট্রসংঘের কড়া হুমকিতে নড়েচড়ে বসল প্রশাসন

দিল্লি কাঁপানো ‘ককরোচ’ বিক্ষোভে গণগ্রেফতার! রাষ্ট্রসংঘের কড়া হুমকিতে নড়েচড়ে বসল প্রশাসন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি ধড়পাকড়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। শনিবার রাজধানীতে চলা এই শান্তিপূর্ণ আন্দোলনে তিন থেকে সাত হাজার বিক্ষোভকারী, প্রতিবাদী নেতা, আইনজীবী ও সাংবাদিকদের নির্বিচারে আটকের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রসংঘের মুখপাত্র থামিন আল-খিতান এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চরম সংযম দেখাতে হবে এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণ সম্মান জানানোর কড়া বার্তা দেওয়া হয়েছে।

শনিবার যন্তর মন্তরে নির্ধারিত এই বিক্ষোভের আগেই পুলিশ কোমর বেঁধে আসরে নামে এবং বিমানবন্দর থেকেই সিজেপি নেতা অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকারের মতো চার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহু সাংবাদিক ও আইনজীবীকেও পুলিশি বাধার মুখে পড়তে হয়। এই নজিরবিহীন গণগ্রেফতারের পর আন্তর্জাতিক মহলের তীব্র চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের মূল উদ্বেগসমূহ নিরসনে প্রশাসনের অবিলম্বে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনায় বসা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *