প্যাচপ্যাচে গরমে স্বস্তি! ছাত্রীদের এক আর্জিতেই আধ ঘণ্টার মধ্যে যা করলেন হাবড়ার বিজেপি বিধায়ক

প্যাচপ্যাচে গরমে স্বস্তি! ছাত্রীদের এক আর্জিতেই আধ ঘণ্টার মধ্যে যা করলেন হাবড়ার বিজেপি বিধায়ক

হাবড়া গার্লস হাইস্কুলে মিড ডে মিলের ঘরে দীর্ঘদিন ধরে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল না। ফলে তীব্র গরমে চরম কষ্ট সহ্য করেই দুপুরের খাবার খেতে হতো পড়ুয়াদের। ২০১৩ সালে মিড ডে মিলের জন্য নির্দিষ্ট এই ঘরটি তৈরি হলেও সেখানে পাখার কোনো বন্দোবস্ত এতদিন পর্যন্ত করা হয়ে ওঠেনি। সম্প্রতি স্কুলে আয়োজিত একটি খাদ্য মেলায় উপস্থিত হলে কয়েকজন ছাত্রী সরাসরি হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের কাছে তাদের এই দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরে সমস্যার সমাধানের আর্জি জানায়।

ছোট ছোট ছাত্রীদের কাছ থেকে এই কষ্টের কথা জানতে পেরেই তৎক্ষণাৎ কার্যকর পদক্ষেপ নেন বিধায়ক। তিনি কোনো বিলম্ব না করে নিজের বেতনের টাকা থেকেই পাঁচটি সিলিং ফ্যান কেনার অর্থ তুলে দেন এবং মাত্র আধ ঘণ্টার মধ্যে সেই ফ্যানগুলি স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করেন। ছুটির আগেই প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাসের হাতে ফ্যানগুলি তুলে দিয়ে সঙ্গে সঙ্গেই তা ঘরে টাঙিয়ে দেওয়া হয়। নিজের বেতনের টাকায় বিধায়কের এই দ্রুত ও অনন্য উদ্যোগের ফলে খুশি প্রকাশ করেছেন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *