এক পলকেই ভাইরাল! মুম্বইয়ের রাস্তা থেকে সস্ত্রীক-সহ জনপ্রিয় অভিনেতা ইমরান খান আটক হতেই শোরগোল

এক পলকেই ভাইরাল! মুম্বইয়ের রাস্তা থেকে সস্ত্রীক-সহ জনপ্রিয় অভিনেতা ইমরান খান আটক হতেই শোরগোল

মুম্বইয়ের রাজপথ থেকে বেআইনি জমায়েতের অভিযোগে জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান সহ চার শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোজ জনতা পার্টি’-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে ওঠে শহর। আজাদ ময়দান ও আগস্ট ক্রান্তি ময়দান সহ বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে চলা এই প্রতিবাদ কর্মসূচি থেকে আন্দোলনকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। পুলিশের ভ্যান থেকে অভিনেতার একটি সেলফি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে ভ্যানের ভেতর থেকে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিতে দেখা যায়।

ভোটার তালিকার কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমতিহীন ও বেআইনিভাবে জমায়েত করার অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছেন অভিনেতা ইমরান খান। বর্তমান পরিস্থিতিতে এই হাই-প্রোফাইল আটকের ঘটনা বিনোদন জগত ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *