উৎসবের মুখে দক্ষিণবঙ্গের আকাশে আবার বদলের মেঘ, জানুন কেমন থাকবে আবহাওয়া

উৎসবের মুখে দক্ষিণবঙ্গের আকাশে আবার বদলের মেঘ, জানুন কেমন থাকবে আবহাওয়া

শারদোৎসবের আবহেই আবহাওয়া দপ্তর জানাল এক নতুন পরিস্থিতির কথা। থাইল্যান্ড উপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আন্দামান সাগর হয়ে আগামী ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। অবশ্য এই নিম্নচাপটি মূলত উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের মরশুমে এ রাজ্যে বড়সড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। তবে উপকূলীয় এলাকায় সামান্য পরিবর্তনের আভাস দিচ্ছে হাওয়া অফিস।

বুধবার থেকে আবহাওয়ায় সামান্য রদবদল ঘটতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরবর্তীকালে ১৭ অক্টোবর উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকা বাদে বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুজোর সার্বিক আনন্দে আবহাওয়া কোনো বড় প্রভাব ফেলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *