ভোটের ময়দান থেকে বিজ্ঞানের ক্লাসরুম! রেজিনগরের জয়ী BJP প্রার্থীর নামের আসল রহস্য জানলে চমকে যাবেন

মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন BJP প্রার্থী শাখারভ সরকার। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর এই ব্যতিক্রমী নাম নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। অবশেষে এই নামের পেছনের আসল রহস্য ফাঁস করলেন খোদ জয়ী প্রার্থী নিজেই। জানা গিয়েছে, তাঁর এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিজ্ঞানমনস্কতা এবং এক বিশ্বখ্যাত বিজ্ঞানীর স্মৃতি।
শাখারভ জানিয়েছেন, তাঁর বাবার তিন ছেলের মধ্যে তাঁর ছোটবেলার নাম ছিল বিজন। কিন্তু একই পাড়ায় অন্য এক প্রতিবেশীর ছেলেরও একই নাম হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। এই সমস্যার সমাধানে তাঁর বাবা বিমান সরকার ছেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি অনুপ্রাণিত হন নোবেলজয়ী রুশ পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই শাখারভের নামে। এভাবেই বিজন থেকে তিনি হয়ে ওঠেন শাখারভ সরকার। রাজনীতিতে বড় জয়ের পর তাঁর এই অনন্য নামকরণের ইতিহাস এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।