সুপ্রিম কোর্টের কড়া বার্তা, ১৬৩ ধারার নোটিস সরাতে হবে অবিলম্বে

সুপ্রিম কোর্টের কড়া বার্তা, ১৬৩ ধারার নোটিস সরাতে হবে অবিলম্বে

দিল্লি পুলিশের ধরপাকড় ও কড়াকড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা তৈরি করা চলবে না। আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগ নিয়ে দ্বারস্থ হওয়ার পরই কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আদালত স্পষ্টভাবে নির্দেশ দেয় যে, ইন্টারনেট পরিষেবা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি না হলে কোনোভাবেই পরিষেবা বন্ধ করা যাবে না।

শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সাংবাদিক ও আইনজীবীদের পেশাদারী দায়িত্ব পালনে কোনো বাধা দেওয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সাধারণ মানুষকে অবৈধভাবে আটক করা থেকে বিরত থাকতে হবে এবং পুলিশ কর্মীদের পোশাকে স্পষ্ট ব্যাজ থাকতে হবে। সুপ্রিম কোর্টের সামনে জারি করা ১৬৩ ধারার নোটিস অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৯ অক্টোবর দেওয়া নির্দেশ কতটা পালিত হয়েছে, সে বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *