ইন্ডি জোটের সাক্ষাৎকারের প্রস্তাব খারিজ প্রধান বিচারপতির! রাজপথে নামার হুঁশিয়ারি রাহুলদের
October 12, 202611:05 am

রবিবার রাতে ইন্ডি জোটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে একটি জরুরি বৈঠকের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তর থেকে সরাসরি রাহুল গান্ধীকে ইমেল পাঠিয়ে সেই আলোচনার প্রস্তাবটি বাতিল করা হয়েছে।
প্রধান বিচারপতির দপ্তর থেকে সাড়া না মেলায় ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। এই সিদ্ধান্ত সামনে আসতেই ইন্ডি জোটের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়— দাবি আদায়ে তারা আবার রাজপথেই নামছেন।
ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে রাজপথে নামছে বিরোধী শক্তি। এই বিশাল প্রতিবাদ মিছিলে কংগ্রেস ও বাম দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ শরিক দল ও নেতারাও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামছেন।