লাইন দাঁড়ানোর দিন শেষ! মোবাইল ফোনেই সেরে ফেলুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC, জানুন সহজ নিয়ম
October 13, 20265:04 am

রাজ্যে যে সকল নাগরিক ‘আয়ুষ্মান ভারত’ যোজনার আওতায় আসছেন না, তাঁদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে রাজ্য সরকার নিয়ে এসেছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ (Mukhyamantri Swasthya Bima Yojana)। ইতিমধ্যেই এই জনকল্যাণমূলক প্রকল্পের ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া দ্রুতগতিতে শুরু হয়ে গিয়েছে। আপনি কি সম্প্রতি অনুষ্ঠিত ‘সেবা সেতু’ ক্যাম্পে গিয়ে KYC করাতে পারেননি? চিন্তার কিছু নেই! এখন নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই ঘরে বসে মিনিটে সম্পন্ন করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কাজ।
📱 কীভাবে করবেন ঘরে বসে e-KYC? দেখুন ধাপে ধাপে:
- অফিসিয়াল পোর্টালে যান: আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে সরাসরি সরকারি ওয়েবসাইট beneficiary.nha.gov.in-এ প্রবেশ করুন।
- লগ-ইন ও OTP যাচাই: আপনার সচল মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন। স্ক্রিনে আসা ক্যাপচা কোডটি সঠিক জায়গায় বসিয়ে আপনার মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করুন।
- রাজ্য ও জেলা নির্বাচন: সফলভাবে লগ-ইন করার পর নতুন পেজ খুললে তালিকায় নিজের ‘রাজ্য’ এবং ‘জেলা’ সঠিকভাবে সিলেক্ট করুন।
- পরিচয় প্রমাণ বা আইডি নির্বাচন: পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড (Aadhaar Card), PMJAY কার্ড অথবা রেশন কার্ডের (Family ID) অপশন দেখতে পাবেন। এর মধ্যে ‘আধার কার্ড’ সিলেক্ট করে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন এবং পুনারায় ক্যাপচা কোড দিন।
- তথ্য যাচাইকরণ: এবার স্ক্রিনে ভেসে ওঠা নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তালিকা ভালো করে মিলিয়ে নিন। রেশন কার্ড ও আধার কার্ডের তথ্যে কোনো ভুল বা অমিল থাকলে পরিবারকে খুঁজে পেতে সমস্যা হতে পারে। যদি কোনো তথ্য ভুল থাকে বা সদস্যের নাম না দেখায়, তবে আগে সেই সংশোধনের কাজটি সেরে নিতে হবে।
- KYC সম্পন্নকরণ: সব তথ্য সঠিক থাকলে ‘Action’ অপশনে ক্লিক করে e-KYC সম্পন্ন করুন। যদি অতিরিক্ত তথ্য বা বায়োমেট্রিক/OTP চায়, তবে স্ক্রিনের নির্দেশ অনুসরণ করে আবেদন শেষ করুন।