ভোটার তালিকায় নাম তোলার নতুন ফর্ম ঘিরে বড় ধাক্কা! নির্বাচন কমিশনকে নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

ভোটার তালিকায় নাম তোলার নতুন ফর্ম ঘিরে বড় ধাক্কা! নির্বাচন কমিশনকে নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য নির্বাচন কমিশনের সংশোধিত ‘ফর্ম ৬’ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আদালতের তরফে এই নতুন ফর্ম ৬-কে অনুমোদন বা খারিজ—কোনোটাই করা হয়নি। এক মামলাকারীর আইনজীবী নির্বাচন কমিশনের দাবি নিয়ে কথা বলতে গেলে প্রধান বিচারপতি কড়া ভাষায় সতর্ক করে জানান, নিজেদের সুবিধার জন্য আইনি পর্যবেক্ষণকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করা যাবে না।

প্রিয়া মিশ্রের দায়ের করা একটি রিট মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত স্মরণ করিয়ে দেয়, বিহারের এসআইআর সংক্রান্ত পুরনো মামলায় এই সংশোধিত ফর্মের অস্তিত্বই ছিল না। ফলে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আদালতের তরফে দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নানা কার্যপদ্ধতি ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *