নানা পাটেকরের মৃত্যুর শোক কাটতে না কাটতেই বলিপাড়ায় ফের মর্মান্তিক মৃত্যু, চলে গেলেন তাঁর অনস্ক্রিন মা!

নানা পাটেকরের মৃত্যুর শোক কাটতে না কাটতেই বলিপাড়ায় ফের মর্মান্তিক মৃত্যু, চলে গেলেন তাঁর অনস্ক্রিন মা!

কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের শোক কাটতে না কাটতেই বলিপাড়ায় নেমে এল আরও এক গভীর শোকের ছায়া। নানা পাটেকরের মৃত্যুর মাত্র চার দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন তাঁর অনস্ক্রিন মা তথা প্রবীণ অভিনেত্রী মধু কাম্বিকর। ১৯৯৫ সালের ‘হাম দোনো’ এবং ১৯৯৭ সালের ‘যশবন্ত’ চলচ্চিত্রে নানা পাটেকরের মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। এত কম সময়ের ব্যবধানে দুই জনপ্রিয় তারকার প্রয়াণে শোকে স্তব্ধ বিনোদন জগৎ।

গত ১২ অক্টোবর ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা ও অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। ২০১৬ সালে স্ট্রোক হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। মহারাষ্ট্রের তথ্য ও জনসংযোগ অধিদপ্তর তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। লোকশিল্প রক্ষা ও অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *