পৌষমেলা নিয়ে সমস্ত জল্পনার অবসান! শান্তিনিকেত্রেই ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবুজ সঙ্কেত

পৌষমেলা নিয়ে সমস্ত জল্পনার অবসান! শান্তিনিকেত্রেই ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবুজ সঙ্কেত

রাজ্যে নতুন সরকার গঠনের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বীরভূম জেলা প্রশাসনের পারস্পরিক সমন্বয় বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসে জেলা প্রশাসন। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন প্রশাসনিক বিষয়ের পাশাপাশি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গেছে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবারও নির্দিষ্ট সময়েই শান্তিনিকেতনে পৌষমেলা অনুষ্ঠিত হতে চলেছে। মেলা সফল করতে বিশ্বভারতীকে সর্বাত্মক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। এদিনের এই প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীণ কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেসি।

এছাড়াও বৈঠকে বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্তসহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মেলার সুষ্ঠু আয়োজনের পাশাপাশি পর্যটন দপ্তর ও প্রশাসনের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়েও বিশেষ আলোচনা হয়েছে।

এ বিষয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক ভাস্কর দাস জানান, “জেলা প্রশাসনের সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নানা বিষয়ের পাশাপাশি আসন্ন পৌষমেলা আয়োজন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তর আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া যৌথভাবে আরও কিছু নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যেগুলির বিষয়ে আগামী নভেম্বর মাসে পরবর্তী বৈঠকে বিস্তারিত জানানো হবে।”

ওয়েব ডেস্ক
  • ওয়েব ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *