ভোটের ফল প্রকাশ পেতেই বিরোধীদের তুলোধোনা! মমতার দিকে কোন বড় প্রশ্ন ছুড়লেন শমীক?
October 14, 202611:49 am

গুজরাটের স্থানীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। নির্বাচনে পরাজয়ের পরই বিরোধীরা কেন ইভিএম বা এসআইআর-কে কাঠগড়ায় তোলে, সেই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের আত্মসমীক্ষার বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, অজুহাত না দিয়ে জনসেবা এবং উন্নয়নের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা উচিত।
সম্প্রতি গুজরাটের গান্ধীনগর, থারা ও ওখা—এই তিনটি স্থানীয় নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টিতেই জয়ী হয়েছে তারা। অন্যদিকে, আম আদমি পার্টি ৩২টি আসনে লড়ে প্রতিটিতেই জামানত হারিয়েছে। শমীক ভট্টাচার্যের দাবি, এই ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের রাজনীতির প্রতি জনসমর্থনেরই স্পষ্ট প্রতিফলন।