হলদিয়ায় পেপসি ও হরিণঘাটায় ক্যাম্পা কোলার বিরাট কারখানা রাজ্যের শিল্প মানচিত্রে আনতে চলেছে বিশাল বদল

হলদিয়ায় পেপসি ও হরিণঘাটায় ক্যাম্পা কোলার বিরাট কারখানা রাজ্যের শিল্প মানচিত্রে আনতে চলেছে বিশাল বদল

রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে বড় পদক্ষেপ করল সরকার। দুর্গাপুজোর পরই কল্যাণীর হরিণঘাটায় রিলায়েন্স গোষ্ঠীর উদ্যোগে চালু হতে চলেছে ক্যাম্পা কোলা প্ল্যান্ট। আগামী ২৮ অক্টোবর এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। চতুর্থীর দিন হলদিয়ায় এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হলদিয়ার উন্নয়নেও একাধিক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, হলদিয়ায় ৯৮ একর জমির ওপর একটি পেপসি প্ল্যান্ট গড়ে তোলা হবে এবং আরও ৫০ একর জমিতে তৈরি হবে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র তৈরির কারখানা। একই সঙ্গে হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। শিল্পায়নের এই ধারাবাহিকতা কর্মসংস্থান বাড়াতে এবং রাজ্যের হারানো অর্থনৈতিক গৌরব ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *