সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি পোস্ট করতেই নামল কটাক্ষের ঢল, রেহাই পেলেন না অভিনেত্রীও

সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি পোস্ট করতেই নামল কটাক্ষের ঢল, রেহাই পেলেন না অভিনেত্রীও

মা দুর্গার আসাম্পূর্ণ প্রতিমার সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম কটাক্ষের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। কুমোরটুলিতে তৈরি হওয়া এক প্রতিমার সামনে দাঁড়ানো নিজের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘মা এসে গেছে’। এরপরেই নেটপাড়ায় চরম অশালীন ও কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। অভিযোগ উঠেছে, একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের একাধিক কটূক্তিকারী এই ছবিকে কেন্দ্র করে হিন্দু দেবী ও অভিনেত্রী উভয়কেই চরম কদর্য ভাষায় আক্রমণ করেছে। কুরুচিকর মন্তব্যে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া এই মানসিকতায় ক্ষোভে ফেটে পড়েছেন বহু অনুরাগী ও সাধারণ নেটিজেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। বাঙালি সমাজের কাছে পরম আবেগ ও শ্রদ্ধার স্থান দুর্গাপুজোকে নিয়ে এই ধরনের ধৃষ্টতায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার একশ্রেণী ধর্মীয় সম্প্রীতি ও একতরফা ধর্মনিরপেক্ষতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আবার অন্য একাংশের মতে, এই কুরুচিকর মন্তব্যকারীদের কোনো নির্দিষ্ট ধর্মে বাঁধাই ভুল, কারণ এ ধরনের কদর্য আচরণ কেবল বিকৃত মানসিকতারই পরিচয় দেয়। সব মিলিয়ে দেবীপ্রতিমা ও অভিনেত্রীকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *