৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা মন্দানা, মানবিক উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা

৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা মন্দানা, মানবিক উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা

মানবসেবায় ব্রতী হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বিয়ের পর থেকেই বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি এবার তিনি সরাসরি চারশোটি দুস্থ পরিবারকে দত্তক নেওয়ার বিরাট সিদ্ধান্ত নিয়েছেন। হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাইসহ বিভিন্ন অঞ্চলের এই পরিবারগুলির আগামী এক বছরের সমস্ত অন্নসংস্থানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী।

নিজের এই মহৎ উদ্যোগ সম্পর্কে অভিনেত্রী জানান, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন হয় না, বরং ছোট উদ্যোগেও বড় পরিবর্তন আনা সম্ভব। আগামী এক বছর প্রতি তিন মাসের ব্যবধানে এই পরিবারগুলির কাছে চাল, ডাল, তেল, আটা ও মশলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। তার এই মানবিক পদক্ষেপে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *