রাজ্যে পুরভোটের আগেই বড় খবর! ইভিএম সংকটে ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের

রাজ্যে পুরভোটের আগেই বড় খবর! ইভিএম সংকটে ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের

আসন্ন নভেম্বরে রাজ্যে পুরভোটের তোড়জোড় শুরু হতেই তীব্র ইভিএম সংকট তৈরি হয় রাজ্য নির্বাচন কমিশনে। ভোটের প্রস্তুতিতে পর্যাপ্ত মেশিন না থাকায় জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সেই মামলার জরুরি শুনানিতে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল কমিশন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওমনারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ ইভিএমের রক্ষিত তথ্য মুছে ফেলার অনুমতি দিয়েছে।তবে এই নির্দেশে কড়া শর্ত জুড়ে দিয়েছে আদালত—গত পুরভোটে কলকাতা পুরসভার বিতর্কিত তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার ইভিএমগুলির তথ্য স্পর্শ করা যাবে না।

হাই কোর্টের এই ইতিবাচক রায়ের ফলে রাজ্যে থমকে থাকা পুরভোটের জটিলতা অনেকটাই কেটে গেল। বর্তমানে হাওড়া পুরনিগমসহ রাজ্যের প্রায় ১৫টি পুরসভায় নির্বাচিত বোর্ড নেই এবং বছরের পর বছর প্রশাসনিক আধিকারিক দিয়েই কাজ চালানো হচ্ছে। কমিশন ইতোমধ্যে আদালতে জানিয়েছে, নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই তারা রাজ্যের কলকাতা ও হাওড়াসহ মোট ৭টি পুরনিগম ও পুরসভায় নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত। আদালতের সবুজ সংকেত মিলতেই রাজ্যজুড়ে ভোটের দামামা আরও জোরদার হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *