এক ক্লিকেই মিলবে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা! বাড়ি বসে আয়ুষ্মান ভারত কার্ড বানানোর সহজ উপায় জানুন

রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু হলেও এখনও অনেকের কাছেই এই বিশেষ কার্ডটি নেই। তবে সরকারি অফিসের চক্কর কেটে কিংবা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে এখন ঘরে বসেই খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে নেওয়া সম্ভব। মূলত, দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার খরচ বহনে স্বস্তি দিতেই এই বিশেষ উদ্যোগ চালু রয়েছে। এই প্রকল্পের আওতায় এলে উপভোক্তারা সারা দেশের হাজার হাজার তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন।
অনলাইনে এই কার্ড বানাতে প্রথমে মোবাইল অ্যাপ স্টোর থেকে ‘আয়ুষ্মান’ অ্যাপটি ডাউনলোড করতে হবে অথবা এর অফিসিয়াল ওয়েবসাইট (beneficiary.nha.gov.in)-এ যেতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করে যোগ্যতার বিভাগে রাজ্য, জেলা, স্কিম এবং আধার নম্বর দিয়ে সার্চ করতে হবে। পরিবারের যে সদস্যদের কার্ড হয়নি, তাঁদের নামের পাশে থাকা ‘ডু ই-কেওয়াইসি’ অপশনে ক্লিক করে আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশন বেছে নিতে হবে। পরিশেষে লাইভ ছবি ও প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করলেই আবেদন যাচাই হয়ে যাবে এবং অনুমোদন মিললে অ্যাপ থেকেই ডিজিটাল কার্ডটি ডাউনলোড করা যাবে।