নীল ড্রামে স্বামীর দেহ টুকরো! প্রেমিকসহ মুসকানের মৃত্যুদণ্ডের রায় দিল আদালত

নীল ড্রামে স্বামীর দেহ টুকরো! প্রেমিকসহ মুসকানের মৃত্যুদণ্ডের রায় দিল আদালত

মিরাটের বহুল আলোচিত ‘নীল ড্রাম হত্যা কাণ্ড’-এ দোষী সাব্যস্ত মুসকান রাস্তোগি ও তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তরপ্রদেশের নিম্ন আদালত। জেলা ও দায়রা আদালতের বিচারক অরবিন্দ কুমার মিশ্র ঘটনার দুই বছর পর এই চাঞ্চল্যকর মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারক শুনানির সময় মহাভারতের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন যে, অপরাধের উপযুক্ত শাস্তি প্রদানও এক প্রকার ধর্ম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেল থেকে দুই দোষীকে আদালতে হাজির করা হয়।

২০২৫ সালের ৪ মার্চ মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশি তদন্তে জানা যায়, মুসকান ও সাহিল মিলে সৌরভের দেহ টুকরো করে একটি নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছিল। রায়ের পর মৃত সৌরভের মা রেণু রাজপুত জানান, যদি কেউ একসঙ্গে থাকতে না চান, তবে তাঁদের আলাদা হয়ে যাওয়া উচিত, কিন্তু হিংসার পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি মুসকানের বাবা-মাও লিখিতভাবে আদালতকে জানান, তাঁদের মেয়ের সর্বোচ্চ সাজা হলে তাঁদের কোনো আপত্তি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *