প্রধান বিচারপতির ইস্তফা চেয়ে পোস্ট ঘিরে বিতর্ক! সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার আর্জি

প্রধান বিচারপতির ইস্তফা চেয়ে পোস্ট ঘিরে বিতর্ক! সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার আর্জি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট প্রকাশের জেরে আদালত অবমাননার মামলা দায়েরের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন একদল আইনজীবী। কেরল প্রদেশ কংগ্রেসের পেজে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ করা হয়েছে। এই আবেদনে কংগ্রেস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, মহুয়া মৈত্র এবং অখিলেশ যাদবের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আইনজীবীদের দাবি, সাংবিধানিক পদে থাকা প্রধান বিচারপতির কাছে প্রকাশ্যে ইস্তফা চাওয়া বিচারব্যবস্থার ওপর এক প্রকার চাপ সৃষ্টির শামিল। সংবিধানের ১২১ এবং ১২৪(৪) অনুচ্ছেদের কথা উল্লেখ করে তাঁরা জানিয়েছেন, বিচারপতিকে অপসারণের নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, যা রাজনৈতিক দলের প্রচারের মাধ্যমে লঙ্ঘন করা যায় না। পাশাপাশি, বিচারাধীন মামলা নিয়ে বিচারপতিদের নিশানা করে রাজনৈতিক প্রচার বন্ধ করতে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবিও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *