মুম্বইয়ের রেলস্টেশনে ভরসন্ধেয় হঠাৎ পরপর গুলির শব্দ, মুহূর্তের মধ্যে রক্তাক্ত মৃতদেহে তোলপাড় উল্লাসনগর!

মুম্বইয়ের রেলস্টেশনে ভরসন্ধেয় হঠাৎ পরপর গুলির শব্দ, মুহূর্তের মধ্যে রক্তাক্ত মৃতদেহে তোলপাড় উল্লাসনগর!

মুম্বইয়ের ব্যস্ত উল্লাসনগর রেলস্টেশনে ভরসন্ধেয় এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে গেল। প্ল্যাটফর্মে ভিড়ে ঠাসা যাত্রীদের উপস্থিতিতে আচমকা পর পর দুই রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রত্যেকে কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম হরিশ গজওয়ানি। আকস্মিক এই হামলায় স্টেশনজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যাত্রীদের সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে।

খবর পাওয়ার পরপরই ভিত্তলওয়াড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের সুযোগ নিয়ে অতর্কিতে গুলি চালিয়ে আততায়ীরা চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও অধরাই রয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *