রেল কাউন্টার থেকে টিকিট কাটলেও মিলবে বিমা, ২৭ অক্টোবর থেকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

রেল কাউন্টার থেকে টিকিট কাটলেও মিলবে বিমা, ২৭ অক্টোবর থেকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

ট্রেনযাত্রীদের সুরক্ষায় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এতদিন অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ঐচ্ছিক ভ্রমণ বিমার যে সুবিধা পাওয়া যেত, এবার থেকে রেলের সংরক্ষণ কাউন্টার থেকে কেনা টিকিটেও সেই একই সুবিধা দিতে হবে। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর. মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অনলাইন ও কাউন্টার টিকিটের মধ্যে এই বৈষম্য আর রাখা যাবে না। আগামী ২৭ অক্টোবর থেকে দেশের প্রতিটি রেল স্টেশনের কাউন্টারে এই নিয়ম কার্যকর করা বাধ্যতামূলক। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে তার সমস্ত দায় সরাসরি রেল বোর্ডের ওপর বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।

ট্রেনযাত্রায় সাধারণ মানুষের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানিতে রেলের ধীরগতির পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। পূর্বে সময় দেওয়া সত্ত্বেও কাজের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় শীর্ষ আদালত কড়া অবস্থান নিয়েছে। আগামী ১৬ নভেম্বর দুপুর ৩টেয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সকল সদস্যদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তায় অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যক্তিগতভাবে দায়ী করা হতে পারে বলেও সতর্ক করেছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন কাউন্টার থেকে টিকিট কাটা কোটি কোটি সাধারণ রেলযাত্রী বিমার সুরক্ষা পেতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *