রাষ্ট্রপতি শাসনের দিনকয়েক পরেই রক্তে ভিজল স্কুলবাড়ি, পেশোয়ারে ভেঙে পড়া বহুতলে মৃত ২৮ খুদে পড়ুয়া

রাষ্ট্রপতি শাসনের দিনকয়েক পরেই রক্তে ভিজল স্কুলবাড়ি, পেশোয়ারে ভেঙে পড়া বহুতলে মৃত ২৮ খুদে পড়ুয়া

খাইবার পাখতুনখোয়ায় ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে স্কুলবাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৮ জন পড়ুয়ার। তাদের প্রত্যেকের বয়স ছয় থেকে তেরো বছরের মধ্যে। পাশাপাশি এক শিক্ষিকারও প্রাণহানির খবর মিলেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ পেশোয়ারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গোটা এলাকা। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে দুর্বল পরিকাঠামোয় স্কুলটি তৈরি হয়েছিল কি না, খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত চল্লিশ জনের মতো চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত অবস্থায় প্রায় পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমন বিপর্যয় এড়াতে খাইবার পাখতুনখোয়ার নতুন প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্কুলের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *