বাংলাদেশ থেকে অনুপ্রেরণা! CJP ও রাহুলকে তীব্র আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের, ফাঁস করলেন ‘আসল উদ্দেশ্য’

বাংলাদেশ থেকে অনুপ্রেরণা! CJP ও রাহুলকে তীব্র আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের, ফাঁস করলেন ‘আসল উদ্দেশ্য’

নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলন এবং শাসন পরিবর্তনের দাবি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, জাতীয় স্বার্থ, সিস্টেম বদল ও ছাত্রকল্যাণের আড়ালে এই আন্দোলনের মূল উদ্দেশ্য আসলে দেশে নৈরাজ্য ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা। তাঁর দাবি, এই বিক্ষোভের পুরো মডেলটি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত, যা এখন সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দলকেও। তিনি বলেন, নির্বাচনী রাজনীতিতে কাঙ্খিত ফল না পেয়ে কংগ্রেস ও রাহুল গান্ধী পরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি অনাস্থা তৈরি করছেন। ক্ষমতার লালসায় জনগণের রায়কে আসাম্মান করা হচ্ছে এবং দেশের গণতান্ত্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। বিদেশি প্রভাবে ক্ষমতা দখলের এই চক্রান্ত দেশের মানুষ কখনই বরদাস্ত করবে না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *